শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০১ বার

​মানিকগঞ্জ প্রতিনিধি:

​বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সাংগঠনিক সফর আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সফর উপলক্ষে জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের এক মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সাংগঠনিক সফরে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাসেল। এসময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
​সফরকালে মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে জেলা সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী শিপলুর সঞ্চালনায় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

​এ সময় জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব মীর, সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসান মিয়া প্রধান এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী খোকনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় বক্তারা পেশাজীবীদের অধিকার রক্ষা এবং দলের সাংগঠনিক ভিতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker