সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত প্রতিহতের ডাক, মানিকগঞ্জে জেলা বিএনপির মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।

দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত প্রতিহতের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​সভায় মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাদের অতীত ইতিহাস খুন, গুম, লুণ্ঠন ও মানুষের কণ্ঠরোধের—তারা যদি গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি করতে চায়, তবে মানিকগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।’ তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন স্থানে পটকা-ককটেল বিস্ফোরণ ও ব্যানার টাঙিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
​দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মহলে আলোচনার মাধ্যমে বঙ্গোপসাগরের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
​কৃষি খাতের কথা তুলে ধরে মন্ত্রী দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলের চেয়ে বর্তমানে সার বেশি মজুত রয়েছে এবং প্রতিটি উপজেলায় পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ইউনিয়ন পর্যায়ে আলোচনার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেন তিনি।
​জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবীর জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে অস্থিতিশীলতার প্রতিবাদের অংশ হিসেবে আয়োজিত একটি মিছিলে যোগ দেন মন্ত্রী ও বিএনপি নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker