সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সন্ত্রাস বিরোধী আইনে সাটুরিয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী আটক

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার

​নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি।

মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

​গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
​আটককৃতরা হলেন— সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন (৫৩), একই ইউনিয়নের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭), তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো: রফিক মিয়া (৪৫), সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম (৩৯) এবং সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১)।
​স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
​বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটক ব্যক্তিরা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker