শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

​সাটুরিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২২ বার

মোঃ হুমায়ূন কবীর, (সাটুরিয়া) মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘দায়িত্বশীল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে দরগ্রাম ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

​সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ঢাকা (উত্তর) অঞ্চল পরিচালক কবির আহমদ।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সরকার যায়, নতুন আসে, শ্রমিকদের ভাগ্য বদলায় না। স্বাধীনতার ৫৫ বছরে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি। সবাই কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না। ভোটের আগে সবাই শ্রমিকদের বন্ধু কিন্তু নির্বাচন শেষ শ্রমিকদের খোজ কেউ নেয় না।

এ সময় তিনি আরও বলেন, তাই শ্রমজীবী মানুষের অধিকার আদায়, সংগঠনের সার্বিক কার্যক্রম বেগবান করতে হবে। দায়িত্বশীলদের ভূমিকা আরো শক্তিশালী করতে হবে।

​সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুল ইসলাম।

এ সময় সেক্রেটারি মোঃ আবুল হাশেম মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মো: আবু সাঈদ বিএসসি,
মানিকগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জ জেলা কৃষি বিভাগ সভাপতি মোঃ ইয়াহিয়া খান, সেক্রেটারী কৃষিবীদ শিকদার শামীম আলমামুন।

এ সময় মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল এবং কর্মী ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker