শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করলেন- শায়লা কবির

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার

​মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অর্থায়নে শুকনা খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২৫ জুলাই (শনিবার) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী,যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক মোছাঃ শেফালী আক্তার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান, ছাত্র দলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এলিট সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে শায়লা কবির বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার এবং আমাদের পরিবার সব সময় ছিল এবং থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সার্বিক সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker