শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দৌলতপুরে নবাগত ইউএনও সিলভিয়া স্নিগ্ধার যোগদান: বিদায়ী ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫৫ বার

​মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলভিয়া স্নিগ্ধা। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও নাহিয়ান নুরেন নবাগত কর্মকর্তাকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানোর মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।

​দায়িত্ব হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক বিষয় নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ও বিদায়ী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​স্বাগত বক্তব্যে নবাগত ইউএনও সিলভিয়া স্নিগ্ধা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “উপজেলা প্রশাসনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারি সেবা প্রদানে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার যাতে নাগরিকরা না হন, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।” উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সব দপ্তরের কর্মকর্তা ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​বিদায়ী ইউএনও নাহিয়ান নুরেন তাঁর কর্মকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, “দৌলতপুরে কাজ করার সময় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। নবাগত ইউএনও’র নেতৃত্বে দৌলতপুরের উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি।” বক্তব্য শেষে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাইনুল কবির, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, আইসিটি কর্মকর্তা রনজিৎ মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন-উল-হাসান, মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, একাডেমি সুপারভাইজার মঈনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম ও সাংবাদিক আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
​আলোচনা পর্ব শেষে উপস্থিত কর্মকর্তাবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেনকে স্মারক স্মৃতিচিহ্ন প্রদান করেন এবং নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানিয়ে বিদায় সংবর্ধনা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker