শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৩১ বার

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় এক যুবকের শরীরে এসিড জাতীয় ক্ষয়কারী পদার্থ নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এতে মাসুদুর রহমান মাসুদ (২৭) নামের ওই যুবকের পেট, দুই হাত ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাসুদ ওই গ্রামের মৃত দাউদ আলীর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) মাসুদের তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগম (৩০) ও স্থানীয় তিনজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে তীব্র গরম ও বিদ্যুৎ না থাকার কারণে মাসুদ তার শয়নকক্ষের জানালা খোলা রেখে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে জানালা দিয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এসিড জাতীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে। তার আর্তচিৎকারে স্বজন ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

​হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমান মাসুদ জানান, “পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে আমার তালাকপ্রাপ্ত স্ত্রী মিলি বেগমের যোগসাজশে এলাকার সোবহান, ওসমান ও লিটন আমাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে তারা আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুলতান জানান, “এ ঘটনায় ভুক্তভোগী মাসুদের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker