শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫১ বার

​সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না খাঁচা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজার এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদীর ঘাট এবং চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খালে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেলউদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরমান আলী। আইন-শৃঙ্খলা বজায় রাখতে অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশের এসআই মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল।

​উপজেলা মৎস্য দপ্তর ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে চান্দহর ইউনিয়নের কালীগঙ্গা নদী থেকে আনুমানিক ২৫০ পিস ক্ষতিকর কারেন্ট জাল এবং চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খাল থেকে ৩টি অবৈধ চায়না খাঁচা জাল জব্দ করা হয়। পরবর্তীতে লাঙ্গুলিয়া ব্রিজ সংলগ্ন স্থানে জনসম্মুখে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ক্ষতিকর ও অবৈধ জালের অবাধ ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ছে। দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker