সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৬৪ বার

​মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

পদ্মা-যমুনা নদী ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ( এবিজি ) ফাউন্ডেশন। বসুন্ধরা গ্রুপের এ প্রতিষ্ঠানের মানবিক উদ্যোগের অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মানিক সহায়তা নিয়ে হাজির হয়ে আসহায় মানুষের পাশে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।

শুক্রবার (৩১ জুলাই)বিকেলে উপজেলার বাঁচামরা ইউনিয়ন সাব ইউনিয়ন পরিষদ মাঠে কল্যাণপুর ২ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান।

এসময় বক্তব্য দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার ,বাছামারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস আলী ও বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, “নদী ভাঙন এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বসতভিটা হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়া এই প্রান্তিক ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তাদের দুর্ভোগ কমাতে এবং সংকটকালীন মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতেই বসুন্ধরা গ্রুপের (আনভীর) এবিজি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এছাড়া তিনি আরোও বলেন আপনাদের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির আপনাদের চরবাসীর জন্য স্থায়ী ভাবে নদী শাসনের ব্যাবস্থা করছেন এবং আপনাদের নিরাপত্তার জন্য কল্যাণপুরে পুলিশ ফাঁড়ি হবে এবং একটি আধুনিক হাসপাতাল সহ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইপিজেড করার চিন্তা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker