শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায়

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘ ৩৩ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছেন মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত পুলিশ সদস্য মফিজুর রহমান মফিজ। সহকর্মীদের শ্রদ্ধা, ভালোবাসা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে এই প্রবীণ পুলিশ সদস্যকে।

​শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দৌলতপুর থানা চত্বরে তাঁর অবসরগ্রহণ উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি চারণ করেন এবং তাঁর সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

​বিদায় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকারের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি বিশেষভাবে ফুল দিয়ে সাজানো হয়। সেই সুসজ্জিত গাড়িতে বসিয়ে পুরো সম্মান প্রদর্শনের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা নিজেরা উপস্থিত থেকে তাঁকে সসম্মানে নিজ বাড়িতে পৌঁছে দেন।

​এমন রাজকীয় বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী পুলিশ সদস্য মফিজুর রহমান। তিনি বলেন,

​”দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে সর্বদাই সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করেছি। শেষ দিনে সহকর্মী ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেলাম, তা সারাজীবন আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।”

​দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান,

​”মফিজুর রহমান একজন অত্যন্ত অনুকরণীয়, সুশৃঙ্খল ও দায়িত্বশীল সদস্য ছিলেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের ইতি টানার মুহূর্তটিকে সম্মানজনক ও স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন। তাঁর অবসর জীবন শান্তিময় ও সুস্থতার মধ্য দিয়ে কাটুক—এই কামনা করি।”

​উল্লেখ্য, ব্যতিক্রমী ও সম্মানজনক এই বিদায় সংবর্ধনার মাধ্যমে দৌলতপুর থানা পুলিশ বাহিনীতে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker