সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাটুরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ডিসির মতবিনিময় সভা লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক: সাটুরিয়ায় বিদ্যুৎ সাব-স্টেশন ঘেরাও, ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত সাটুরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাচ্চার মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ান–সাটুরিয়ায় মানিকগঞ্জ জেলা প্রশাসক দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির

সাটুরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ডিসির মতবিনিময় সভা

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ​রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খায়রুল ইসলাম,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির মো. জাকির হোসেন।

​সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানগণ অংশ নেন। এতে উপজেলার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker