সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

ঘিওরে ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেপ্তার।

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার

​ মো. শাহ আলম, নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশুকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আজ মঙ্গলবার (৩ ই আগস্ট) সকালে তার সৎ পিতা জুলহাসকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযুক্ত জুলহাস পেশায় একজন মিলশ্রমিক।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘিওরের বানিয়াজুরী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও তাঁর আগের ঘরের ১১ বছরের কন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন জুলহাস। অভিযোগ উঠে, গত রোববার সকালে নিজ ভাড়া বাসায় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি। এর আগেও অন্তত পাঁচ থেকে ছয়বার শিশুটি একই ধরনের যৌন নির্যাতনের শিকার হয় বলে জানা গেছে। তবে সৎ পিতার অব্যাহত হুমকি ও ভয়ে ঘটনাটি এতদিন চেপে রেখেছিল শিশুটি।

​অবশেষে গতকাল সোমবার সকালে শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি করতে করতে মায়ের কাছে বিস্তারিত প্রকাশ করে। ঘটনা শুনে মা তাৎক্ষণিকভাবে মেয়েকে নিয়ে স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে যান এবং চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুকে বিষয়টি জানান। চেয়ারম্যান ঘটনার গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে ঘিওর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুলহাসকে আটক করে।

​বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, “ভুক্তভোগী শিশু ও তার মা পরিষদে এসে নির্মম এই নির্যাতনের বর্ণনা দেন। বিষয়টি জানা মাত্রই আমি ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানাই এবং আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করি।”
​ ভুক্তভোগী শিশুর মা বলেন, “স্বামী হয়ে নিজের সন্তানের ওপর এমন জঘন্য নির্যাতন চালাতে পারে, তা স্বপ্নেও ভাবিনি। ভয়ে মেয়েটা এতদিন কিছু বলতে পারেনি। আমি এই পাষণ্ডের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি (মেডিকেল) পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

মোঃ লুৎফর রহমান
মানিকগঞ্জ প্রতিনিধি
০১৭১১৯০৪৫৬৯

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker