সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

বিএসটিআই লোগো জালিয়াতি ও ‘মিল্কভিটা’র নাম অনুকরণ: সাটুরিয়ায় আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার

​নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা সংস্থার (বিএসটিআই) অনুমোদন ছাড়াই মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিল্কভিটার নাম অনুকরণ করে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার দায়ে একটি কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

​আজ মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরের মানিকগঞ্জের সাটুরিয়া হাসপাতাল রোডে অবস্থিত একটি আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

​অভিযানসূত্রে জানা যায়, সাটুরিয়ার ওই আইসক্রিম কারখানায় দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের কোনো রূপ অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ছাপিয়ে বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করতে সুপরিচিত ব্র্যান্ড ‘মিল্কভিটা’র নামের সঙ্গে মিল রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম মোড়কজাত ও বাজারজাত করে আসছিল কারখানা কর্তৃপক্ষ।
​অভিযানকালে প্রতারণামূলক এসব অনিয়মের হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

​এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রতিষ্ঠিত কোনো ব্র্যান্ডের নাম বা লোগো অনুকরণ করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার কোনো সুযোগ নেই। অপরাধ বিচারে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করতে না পারলে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হবে। জনস্বার্থ ও ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker