সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় চরাঞ্চলের খামারিদের মাঝে প্রাণী ও পশুখাদ্য বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার

নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের সাটুরিয়ায় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী খামারিদের মাঝে প্রাণী ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
​মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলকে অন্তর্ভুক্ত করে গৃহীত বিশেষ প্রকল্পের আওতায় স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কর্মসূচির আয়োজন করে। শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক চাষিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন এর সঞ্চালনায় ​মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকার পরিচালক ( সম্প্রসারণ)ডা. বেগম শামছুননাহার আহম্মদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
​ড. মোহাম্মদ মজিবুর রহমান,মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,​কাজী মোহাম্মদ অনিক ইসলাম,সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা,সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী,মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.মনির হোসেন,সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. বেগম শামছুননাহার আহম্মদ বলেন, “নদীবিধৌত চরাঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আমিষের ঘাটতি পূরণে প্রাণিসম্পদ খাত প্রত্যক্ষ ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি খামারিদের আত্মনির্ভরশীল করতে সরকার ধারাবাহিকভাবে সাহায্য-সহযোগিতা দিয়ে যাচ্ছে।”

​অন্যান্য বক্তারা উল্লেখ করেন, এ ধরনের সরকারি উদ্যোগ প্রান্তিক খামারিদের আর্থিক সক্ষমতা বাড়াবে এবং স্থানীয় খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।
​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী খামারিদের হাতে উন্নত জাতের প্রাণী ও প্রয়োজনীয় পশুখাদ্য তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker