সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার

​নিজস্ব প্রতিবেদক।

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ (১৬–১৮ আগস্ট) উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

​রবিবার (১৬ আগস্ট)সকালে সাটুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজীর ফারজিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. খোকন হোসেন। উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান, যুবদল নেতা আমির হামজা ও শাহীন আজাদ বিপ্লব।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় পর্যায়ে মৎস্য চাষ বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

​সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজীর ফারজিন বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিতে মৎস্য দপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের যেকোনো কারিগরি সহায়তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

​আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষিদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মৎস্যজীবী, চাষি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker