সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

ঘিওরে শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল নেতার বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে আগাছা পরিষ্কার করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তাঁর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় মাঠের আগাছা পরিষ্কার ও প্রাঙ্গণে চারা রোপণ করেন তিনি। এ সময় বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ উলিউল হক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, ‘তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ প্রয়াস। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যকর মাধ্যম। একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker