সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সাটুরিয়ায় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপিত

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপিত হয়েছে।

​১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (২৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশনা এবং মহানবী হযরত মোহাম্মদ (সা:)-এর জীবনী ও আদর্শের উপর আলোচনা সভা।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমানসহ শিক্ষকমন্ডলী , শিক্ষার্থী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহানবী (সা:)-এর সুমহান জীবন, ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং শান্তির বার্তা অনুসরণের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker