সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

নিরাপদ খাদ্য নিশ্চিত করাই প্রথম কাজ: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার

​নিজস্ব প্রতিবেদক।

দেশে খাদ্যের পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
​শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
​খাদ্যমন্ত্রী আরও বলেন, “শুধু খাদ্যের নিরাপত্তা বা পর্যাপ্ততা নিশ্চিত করলেই চলবে না, মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া আমাদের মন্ত্রণালয়ের প্রথম ও প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা অবিরাম কাজ করে যাচ্ছি।”
​দেশে খাদ্য পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, “বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন খাদ্য নিয়ে কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয়, সে জন্য সরকার আগে থেকেই পর্যাপ্ত মজুত গড়ে তুলছে। একই সঙ্গে খাদ্য সরবরাহ ব্যবস্থা যেন নির্বিঘ্ন থাকে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।”

​অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন,সাবেক সেক্রেটারি আবুল বাশার সরকার,উপজেলা যুবদলের আহবায়ক আমীর হামজা এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker