সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

প্রযুক্তির সহায়তায় সাটুরিয়ায় উদ্ধার হওয়া নারীর পরিচয় মিলল, তদন্তে পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার

​নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর পরিচয় ফিঙ্গারপ্রিন্ট ও আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহতের নাম লাইলী বেগম (৬০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া থানার মলুর হাট গ্রামের আবদুর রফ ও রোকেয়া বেগম দম্পতির কন্যা।

​রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে ওই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
​সংবাদ পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের পেটে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের চাকু উদ্ধার করে পুলিশ।

​পিবিআইয়ের সাব-ইন্সপেক্টর (এসআই) অলোক রায় জানান, খবর পেয়ে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম সিন আলামত সংগ্রহ করে। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় ও বিস্তারিত ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়।

​পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে নির্জন পরিবেশ বা গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ও আইনশৃঙখলা বাহিনীর নজর এড়াতে মরদেহটি নির্জন ফসলের জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে কী উদ্দেশ্যে এবং কারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা এখনো জানা যায়নি।

​সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের সঠিক পরিচয় পাওয়ার পর তার স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় সাটুরিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker