সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে নদী ভাঙ্গন মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬২ বার

মোঃ শাহ আলম,স্টাফ রিপোর্টার :

নদীতে ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ( এবিজি ) ফাউন্ডেশন সারা দেশের মত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে কালিগঙ্গা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মানিক সহায়তা নিয়ে হাজির হয়ে আসহায় মানুষের পাশে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।

২ ই সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের ১শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও চকহরিচরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, “নদী ভাঙন এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বসতভিটা হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়া এই প্রান্তিক ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তাদের দুর্ভোগ কমাতে এবং সংকটকালীন মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতেই বসুন্ধরা গ্রুপের (আনভীর) এবিজি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker