সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ২৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে WTC প্রশিক্ষণ ভাতা বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে উইমেন ট্রেইনিং সেন্টার (ডাব্লিউটিসি)-এর প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সরকারি নির্দেশনা মোতাবেক ৫০% হারে প্রশিক্ষণার্থী প্রতি ৩,০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।
​উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরণ করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
​এ সময় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার।

​ভাতা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “নারীদের স্বাবলম্বী ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার নানা মুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নারীরা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

​অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা সময়মতো প্রশিক্ষণ ভাতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker