সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রে বিশ্ব স্পাইনাল কর্ড ইনজুরি দিবস পালিত

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার

নিজস্ব প্রতিবেদ

“সচেতনতা থেকে কার্যকর পদক্ষেপ: এসসিআই প্রতিরোধে দশ বছরের অগ্রযাত্রা”—এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বিশ্ব স্পাইনাল কর্ড ইনজুরি দিবস-২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপলক্ষে সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাছুদুল হক। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন সিটিজেন অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ও আমরা করব জয়ের সাংগঠনিক সম্পাদক মাহবুব ইবনে হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরপি মানিকগঞ্জের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, “এসসিআই মানেই জীবন শেষ নয়; বরং এটি নতুন করে জীবন শুরু করার একটি সুযোগ।” তিনি স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিদের অধিকার, পুনর্বাসন ও সমাজে মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব স্পাইনাল কর্ড ইনজুরি দিবসটি জাতীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পরিবার, সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সিআরপি মানিকগঞ্জের পক্ষ থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসহ বিভিন্ন পুনর্বাসন সেবার কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি এসসিআই আক্রান্তদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিষয়টিও তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুবুল ইসলাম হুইলচেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণকে প্রবেশগম্য পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker