সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার

​নিজস্ব প্রতিবেদক।

মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর)বিকেলে কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর যৌথ উদ্যোগে কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​প্রতিযোগিতায় ঘিওর উপজেলার নকিববাড়ি দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ সোনারচান-২,গায়ান বাড়ি গায়ান তরী ও হাজারি তরীসহ মোট ৭টি বর্ণিল ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়। প্রায় এক যুগ পর এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

​দুপুর থেকেই সন্ধ্যা পর্যন্ত ঢাক-ঢোল, কাঁশি আর মাল্লাদের ‘হেইও হেইও’ রবে ইছামতির দুই পার মুখরিত হয়ে ওঠে। নদীর দুই তীরে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে ইঞ্জিনচালিত ট্রলার ও বিভিন্ন যানবাহনে করে প্রায় লক্ষাধিক দর্শনার্থী ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত হন।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ জালাল বলেন, নৌকা বাইচ আমাদের গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়েছে। ঐতিহ্য রক্ষা ও সুস্থ বিনোদন বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা দরকার।

​কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা জানান, দীর্ঘ দিন পর ইছামতি নদীতে নৌকা বাইচ আয়োজন করতে পেরে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। আগামীতেও যাতে এই ঐতিহ্য ধরে রাখা যায়, সে জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker