শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

ঘুষের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ সদস্য গ্রামবাসীর হাতে অবরুদ্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার

মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী কে ধরে ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক উপপরিদর্শক সহ ১০ সদস্যকে আটকে রাখেন গ্রামবাসী। পরে ঘটনাস্থলে সংশিষ্ট থানা পুলিশ গিয়ে উদ্ধার করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মোঃ শাহিনুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে ধানকোড়ার তারাবাড়ী গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্র হয়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের আটক করে সাটুরিয়া থানায় খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ধানকোড়ার নোয়াপাড়ার মাদকব্যবসায়ী আরিফুল ইসলাম (২০) কে ৩৫ পিস ইয়াবাসহ আটক করি। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুইজনের বাড়ি তল্লাশি করি। সেখানে কিছু না পেয়ে চলে আসি। কিন্তু গ্রামবাসী ভুল বুঝে আমাদের আটকে রাখে।

সাটুরিয়া থানার ওসি মো.শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে আমার ফোর্স পাঠিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এসময় মাদকব্যবসায়ী ধানকোড়ার নোয়াপাড়ার আরিফুল ইসলাম (২০) কে ৩৫ পিস ইয়াবাসাহ আটক করে। পরে তার বিরুদ্ধে একটি মাদক মামলা দেখিয়ে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাদের ফোর্সদের নিয়ে গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বৃৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করার জন্য ঘটনা স্থলে এসেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker