সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

ঘিওরে সমাজ সেবা অফিসের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার

আল মামুন :

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরকান্দি এলাকায় এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দিনব্যাপী আয়োজনে প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চক্ষু সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সহজীকরণ ও রেজিস্ট্রেশন কার্যক্রম ভাতাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজসেবা কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করতে ভাতাভোগীদের কাছে সরাসরি বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, ইউপি সদস্য সোনাজউদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker