সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন চ্যাম্পিয়ন দল পাবে দুই ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার ট্রফি

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার

নিজস্ব প্রতিবেদক,

মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোবিন্দল জনতা সংঘের আয়োজনে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুল আলম রানা।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিংগাইর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।
তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ক্রীড়ামোদী সংগঠন গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়বে।
তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী ও অন্যান্য আয়োজনে খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশি-বিদেশি তারকা ফুটবলারদের সমন্বয়ে গঠিত আটটি দল অংশ নেবে। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের ম্যাচগুলো পরিচালনা করবেন মানিকগঞ্জের রেফারিরা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ঢাকার রেফারিরা।
টুর্নামেন্টের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে দুই ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি দেওয়া হবে। রানার্সআপ দল পাবে এক ভরি স্বর্ণ ও ২৫ ভরি রুপার তৈরি ট্রফি অথবা সমপরিমাণ অর্থ। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মাঠে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ আয়োজন উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, গোবিন্দল জনতা সংঘের সাবেক সভাপতি আবুল হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য শাহানুর ইসলাম, সিংগাইর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ, ইউপি সদস্য খোরশেদ আলম, আবুল কাশেম, আরিফুর রহমান ও সাদেক হোসেন প্রমুখ।
এ সময় গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য এবং জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker