সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ক্ষুদে ফুটবলার থেকে একদিন এরা বড় ফুটবলার হবে মানিকগঞ্জ জেলা প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদন

ক্ষুদে ফুটবলার থেকে একদিন এরা বড় ফুটবলার হবে
​মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার পর মানিকগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা এসব কথা বলেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত ​উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, সাটুরিয়ার আয়োজনে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।

​ এই ফাইনাল খেলায় (বালিকা) চক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চামারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং (বালক) ফুকুরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।


খেলায় চামারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

এছাড়া ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা,উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী এস কে সাইকা জেরিন,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


গ্যালারিতে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক করতালির মাধ্যমে ক্ষুদে ফুটবলারদের উৎসাহিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker