সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে স্বল্পমূল্যের আটা মিলছে না পর্যাপ্ত: ওএমএস লাইনে দীর্ঘ প্রতীক্ষা ও হাতাশার চিত্র সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় চলাচলের পথ বন্ধের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার

​নিজস্ব প্রতিবেদন, রূপকথা টিভি।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ নদীর উত্তরপাড় এলাকায় বহু বছরের পুরোনো চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১২টি পরিবারের সদস্যরা গত পাঁচ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। চলাচলের পথ উন্মুক্ত করার দাবিতে আজ বুধবার সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

​বুধবার সকাল ১১টার দিকে হরগজ নদীর উত্তরপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের নারী, শিশু, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় তারা অনতিবিলম্বে বেড়া সরিয়ে স্বাভাবিক যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হরগজ নদীর উত্তরপাড় এলাকার আমছের আলী ও বাচ্চু মিয়াসহ প্রায় ১২টি পরিবার ওই একটি মাত্র পথ ব্যবহার করে যাতায়াত করে আসছেন। তবে জমির সীমানা নিয়ে স্থানীয় আমীর ও মোফাজ্জল গংদের সঙ্গে ভুক্তভোগীদের গত এক বছর ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত পাঁচ দিন আগে পথটিতে বাঁশের বেড়া দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

​পথ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও প্রবীণদের চলাচলে তীব্র সমস্যা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে কোনো রোগী হাসপাতালে নেওয়া কিংবা বসতবাড়ির কাছে কোনো যানবাহন নেওয়ার উপায়ও বন্ধ হয়ে গেছে।

​মানববন্ধনে ভুক্তভোগী আমছের আলী বলেন, “আমরা জন্মাবধি এই পথ দিয়েই যাতায়াত করছি। সীমানা নিয়ে কোনো দ্বন্দ থাকলে তা পরিমাপ করে সমাধান করা যেতে পারে। কিন্তু হঠাৎ এভাবে বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়ায় আমাদের কয়েকটি পরিবার আজ কার্যত অবরুদ্ধ।”

​আরেক ভুক্তভোগী বাচ্চু মিয়া আক্ষেপ করে বলেন, “হঠাৎ রাস্তা বন্ধ করায় বাচ্চাদের স্কুলে পাঠানো, দৈনন্দিন বাজার-সদাই করা সবই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমরা এর দ্রুত প্রশাসনিক সমাধান চাই।”

​মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সীমানা সংক্রান্ত বিরোধ আইনগত ও সামাজিকভাবে নিরসন করা সম্ভব। কিন্তু দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে শত মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে রূপ নিতে পারে।
​এলাকাবাসীর জোর দাবি, অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন যেন অবিলম্বে সরেজমিনে বিষয়টি তদন্ত করে। একই সাথে সীমানা বিরোধের সুষ্ঠু আইনগত সমাধান করে দ্রুত সাধারণ মানুষের চলাচলের পথটি উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker