সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে ‘নজরুলের সৃষ্টি কর্মের উপর’ সেমিনার ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার

মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোটার:

মানিকগঞ্জের দৌলতপুরে নজরুল বর্ষ উপলক্ষে ‘নজরুলের সৃষ্টি কর্মের উপর’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আজ ৩০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। পরে নজরুল বর্ষের সংস্কৃতিক প্রতিযোগীতায়

পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপ্ন কুমার, দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ লোকমান হোসেন। এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।

সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত ও অনবদ্য সৃষ্টিকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও চিন্তাধারা আমাদের সমাজে অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। তরুণ প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন অতিথিরা।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker