সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

পদ্মায় জেলের জালে ২৪ কেজির বাঘাইড়, ঝিটকা বাজারে বিক্রি ৩৮ হাজার ৪০০ টাকায়

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার সকালে ঝিটকা বাজারে মাছটি বিক্রি হয়। এর আগে শুক্রবার রাতে মালুচি এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে সকাল ৯টার দিকে মাছ ব্যবসায়ী তাপস হালদার মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন। বড় আকৃতির বাঘাইড়টি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। তাপস হালদার বলেন, মালুচি এলাকার পদ্মা নদী থেকে স্থানীয় জেলেদের কাছ থেকে তিনি মাছটি কিনে ঝিটকা বাজারে নিয়ে আসেন। পরে বাজারের ব্যবসায়ী মোন্নাফসহ কয়েকজনের কাছে ভাগে মাছটি বিক্রি করেন। স্থানীয়রা জানান, পদ্মা নদীতে এ ধরনের বড় বাঘাইড় এখন আগের তুলনায় কম দেখা যায়। মাছটি বাজারে ওঠার খবর ছড়িয়ে পড়লে ক্রেতা ও উৎসুক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।

হরিরামপুর ও শিবালয় উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাঘাইড় বন অধিদপ্তরের বন্যপ্রাণী ইউনিটের আওতাধীন। এ ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকতে বলা হয়। বিষয়টি নিয়ে বন্যপ্রাণী ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker