সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ঘিওরে মানসিক হতাশায় যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার

​আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানসিক হতাশাগ্রস্ত হয়ে গলায় রশি পেঁচিয়ে মোঃ রাসেল মিয়া (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

​মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছিলেন রাসেল মিয়া। মঙ্গলবার ভোরে তিনি প্রথম নিজ বাড়ির একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস নেন। সে সময় তার বড় ভাই তাকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রশি কেটে গাছ থেকে উদ্ধার করেন। পরবর্তীতে ভোররাতের কোনো এক সময় রাসেল পরিবারের নজর এড়িয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে বাজার করে ফেরার পথে লিটন নামের এক পথচারী ফুলহারা গ্রামের সায়েদুর শিকদারের একটি মেহগনি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

​খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

​ঘিওর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker