সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

​দৌলতপুরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন​মোঃ শাহ আলম,

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার

মোঃ শাহ আলম,স্টাফ রিপোটার :

​মানিকগঞ্জের দৌলতপুরে যুবদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২১ দিনব্যাপী ‘পোশাক তৈরি প্রশিক্ষণ’ কোর্সের আয়োজন করা হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দৌলতপুর হিজলতলী মাদ্রাসা প্রাঙ্গণে দুপুর ১২ টার দিকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ গিয়াস উদ্দীন সরকার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তৌহিবুর রহমান।

​উক্ত কর্মসূচিতে সভাপতির দায়িত্ব পালন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা।

অনুষ্ঠানে সা্বাগতবক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব।

এসময় উপস্থিত ছিলেন সফল আত্মকর্মী এটিএন জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুব সংগঠক মোঃ শাহ আলম , সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

​বক্তারা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা এবং তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ২১ দিনের এই কোর্স থেকে পোশাক তৈরির বিভিন্ন কৌশল শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker