মোঃ শাহ আলম ,স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুরে সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের মাঝে মুরগি ও খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ ১৪ই অক্টোবর, বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা ঘাটে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জিয়নপুর, বাঁচামারা ও চরকাটারি ইউনিয়নের ৯০ জন নারী উদ্যোক্তার মাঝে ২৫টি করে মুরগি ও ৭৫ কেজি করে রেডি সুষম খাবার বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন তাকিয়া রিমি, উপজেলা পোল্ট্রি খামার এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নূরুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের স্বাবলম্বী করতে এবং পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। সুবিধাভোগী নারীরা এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি।