সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ঘিওরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, মামলা

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের ঘিওরে ৩৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের শামছুল (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগীর পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

অভিযোগ ও ঘিওর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঘিওর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা নাসির উদ্দিন (৬২) গত ৯ অক্টোবর ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১২ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অভিযোগে নাসির উদ্দিন উল্লেখ করেন, ঘটনার রাতে মেয়েকে বাড়িতে রেখে তিনি পাশের বৈলট বাজারে চা খেতে যান। এ সময় বাড়িতে মেয়েকে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পর ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর আতঙ্কে ওই নারী প্রথমে কাউকে কিছু জানাননি। পরে ৭ অক্টোবর বাবাকে বিষয়টি জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে বিলম্ব হয় বলে জানিয়েছেন তাঁরা।

ভুক্তভোগীর মা আম্বিয়া বেগম বলেন, ঘটনার দিন তিনি ছোট মেয়ের বাড়িতে ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত শামছুল ও তাঁর বাবা-মাকে এলাকায় দেখা যাচ্ছে না। শামছুলের বিরুদ্ধে আগেও নারীদের হয়রানি ও গোপনে ভিডিও ধারণের অভিযোগ ছিল বলেও দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker