সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ঘিওরে মাদকের বিরুদ্ধে ‘রেড এলার্ট’, লাল ক্যাপে ঐক্যবদ্ধ ৬০০ মানুষ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথার টিভি

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মানিকগঞ্জের ঘিওরে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার সমাবেশে লাল ক্যাপ পরে ‘রেড এলার্ট’ ঘোষণা করেছেন প্রায় ৬০০ মানুষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চরঘিওরে আয়োজিত এ সমাবেশ থেকে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ‘মাদকমুক্ত দেশ চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই’ প্রতিপাদ্যে আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে সমাবেশের সভাপতি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিন (মাফিন) বলেন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকেত হিসেবে লাল ক্যাপ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা ও ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীরসহ অন্যরা। বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চরঘিওর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker