সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার

নিজস্ব প্রতিবেদক, রূপকথা টিভি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ (০৮ অক্টোবর – ২৯ অক্টোবর) বাস্তবায়নে যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

​অভিযানসূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী-এর নেতৃত্বে এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সক্রিয় সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

​পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর জানায়, দেশের জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই মা ইলিশ সংরক্ষণ অভিযান ও অবৈধ মৎস্য আহরণবিরোধী তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker