সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

দৌলতপুরে গৃহহীন মানসিক ভারসাম্যহীন শম্ভুকে ঘর উপহার দিল ‘সেবাঘর’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২৪ বার

​মোঃ শাহ আলম,স্টাফ রিপোটার:

মানিকগঞ্জের দৌলতপুরে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটানো গৃহহীন ও মানসিক ভারসাম্যহীন শম্ভু কর্মকারকে একটি নতুন ঘর উপহার দিয়েছে স্থানীয় মানবিক যুব সংগঠন ‘সেবাঘর’। সংগঠনটির নিজস্ব উদ্যোগ ও সামাজিক অনুদানের মাধ্যমে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা শম্ভু কর্মকার দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনযাপন করছিলেন। থাকার মতো কোনো ঘর না থাকায় এতদিন তিনি কালীবাড়ি এলাকায় রাস্তার পাশেই খোলা আকাশের নিচে কষ্টকর জীবন পার করতেন। সম্প্রতি বিষয়টিতে নজর পড়ে ‘সেবাঘর’ দৌলতপুর শাখা সদস্যদের। পরবর্তীতে তারা স্থানীয়ভাবে তহবিল ও সামাজিক অনুদান সংগ্রহ করে শম্ভু কর্মকারের জন্য স্থায়ী একটি ঘর নির্মাণ করে দেন।
​নবনির্মিত ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সেবাঘর দৌলতপুরের আহ্বায়ক সাজেদুল হাসান ফিরোজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন জয়, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিলন, গোলাম রাসেল, হাবিব রহমান, সদস্য সচিব এ কে আজাদ এবং যুগ্ম সচিব জাকির হোসেন।
​এছাড়া আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সানোয়ার হোসেন, জুলহাস উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কার্তিক পালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুস সালাম মাস্টার, জহির মাহমুদ, নারায়ণ কর্মকার, নিরঞ্জন কর্মকার, চিত্তরঞ্জন কর্মকার, সাহিদুল ইসলাম, নিতিন কর্মকারসহ অনেকে।
​সংগঠনের আহ্বায়ক সাজেদুল হাসান ফিরোজ জানান, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আমাদের পথচলা। শম্ভু কাকার মানবিক কষ্ট দেখে আমরা চুপ করে থাকতে পারিনি। সবার সম্মিলিত সহযোগিতায় তার মাথা গোঁজার ঠাঁই করে দিতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
​দীর্ঘদিন পর নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শম্ভু কর্মকার। যুবকদের এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker