সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

মানিকগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, জব্দ ইলিশ বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার

​মোঃ শাহ আলম,নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (২০ অক্টোবর) পরিচালিত এই অভিযানে নদী থেকে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১.৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে উপস্থিত লোকজনের সম্মুখে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা মা ইলিশ স্থানীয় দুজন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

​মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধি সুগম করতে চলতি বছর ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ পরিচালিত হচ্ছে।

​উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, “মা ইলিশ রক্ষা পেলে দেশে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। জাতীয় স্বার্থে অবৈধ কারেন্ট জাল ব্যবহার এবং মা ইলিশ শিকার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker