শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সিংগাইরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ  হয়।

এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় ও আহবায়ক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মঈনূল ইসলাম খান শান্ত। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জয় লাভ করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি,সিংগাইর পৌর যুবদলের আহবায়ক কাজী আনোয়ার হোসেন । এ সময় জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন  ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গসংগঠনের তিন সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা শহীদ মিনারের পাশে নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker