সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

অবশেষে সেই কুমির ধরা পড়েছে স্থানীযদের তৈরি ফাঁদে

  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার

মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জের পদ্মা নদীর এক শাখা নদী থেকে সেই কুমির অবশেষে ধরা পড়েছে স্থানীয়দের তৈরি ফাঁদে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় স্থানীয় কয়েকজন যুবক কুমিরটিকে ফাঁদে আটকে ফেলে।

কুমিরটি ধরা পড়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেরেছে। এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ আবার সেলফি তোলার চেষ্টা করেন।

শনিবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, ‘হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে কুমিরটি কয়েকবার দেখা গিয়েছিল। শুক্রবার রাতে স্থানীয়রা সেটি চৌকিঘাটা এলাকা থেকে আটক করেছে বলে খবর পেয়েছি। স্থানীয় গ্রাম পুলিশ সেখানে অবস্থান করছেন। আজ আমরা ঢাকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ দলের সঙ্গে ঘটনাস্থলে যাব।’

প্রায় এক মাস ধরে কুমিরটি নদীপাড়ের মানুষের মনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে হরিরামপুর উপজেলার বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটির দেখা মেলে। পরে সেটি পদ্মার স্রোতে ভেসে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও চৌকিঘাটা এলাকায় চলে আসে।

স্থানীয়দের অনেকে জানান, গত কয়েক সপ্তাহে তারা একাধিকবার কুমিরটিকে পানির ওপর ভেসে উঠতে দেখেছেন। এতে আশপাশের গ্রামগুলোর মানুষ নদীতে গোসল, মাছ ধরা ও নৌকা চালানো বন্ধ করে দেন।

চরবংখুড়ি গ্রামের বাসিন্দা মো. রফিক বলেন, ‘আমরা নদীতে নামতে ভয় পেতাম। সকালে বা বিকেলে কেউ মাছ ধরতে যেত না। শুনেছি, বড় একটা কুমির ঘুরে বেড়ায় তাই সবাই আতঙ্কে ছিলাম।’

কুমির ধরার কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিন জানান, তারা দীর্ঘদিন কুমিরটির গতিবিধি লক্ষ্য করছিলেন।

এ বিষয়ে রাহাত বলেন, ‘আমরা একমাস ধরে লক্ষ্য করেছি কুমিরটা কোথায় থাকে, ‘কখন ভেসে ওঠে। শুক্রবার সকালে আবার দেখতে পাই। তারপর রাত সাড়ে আটটার দিকে চৌকিঘাটা এলাকায় পানির ওপর ভেসে উঠলে আমরা দড়ির ফাঁদ পেতে সেটিকে ধরতে সক্ষম হই।’

হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা শরিফুল ইসলাম আরও বলেন, ‘কুমিরটি সম্ভবত পদ্মার মূল ধারা থেকে খাবারের খোঁজে শাখা নদীতে প্রবেশ করে পথ হারিয়ে ফেলেছিল। আমরা কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করব। এটি সুস্থ থাকলে পরে উপযুক্ত স্থানে, সম্ভব হলে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হবে।’
আমরা কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করব। এটি সুস্থ থাকলে পরে উপযুক্ত স্থানে, সম্ভব হলে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker