সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিংগাইরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন ​দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস পালিত সাটুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ পালিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গঠনে পরিবর্তনের ডাক চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ(শফিক) মৃধার সাটুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত ও আদর্শ হরগজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে: চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ মৃধা (শফিক)-এর মুখোমুখি দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘিওরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: তিন দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা সাটুরিয়ার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসীকে সংবর্ধনা

ঢাকার আদাবর থেকে চেয়ারম্যান অনিক গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ নভেম্বর
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার অনিক শিবালয় উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে। তিনি আরুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, শিবালয়ে রফিক হত্যা ও নৌ থানা পুড়ানো মামলার এজাহার নামীয় আসামী অনিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker