শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সামাজিক মাধ্যমে অপপ্রচার: সাটুরিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিদিন :
ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাটুরিয়া ডাক বাংলোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য দেবার সময় বলেন, একটি সংঘবদ্ধ চক্র তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার ও ভিডিও ফুটেজ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে।
আব্দুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি সাটুরয়িা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আহবায়ক পরে সভাপতির দায়ত্বি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শে অনপ্রাণিত হয়ে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় রয়েছি। কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের ৫ আগস্ট ‘জেলা বিপ্লব দিবস’ উপলক্ষে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি সভায় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা প্রধান অতিথি ছিলেন। সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগের একজন কর্মী মাসুদ সভামঞ্চে এসে মাইক বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সাটুরিয়া যুবদলের আহ্বায়ক আমীর হামজাকে হুমকি দেওয়া হয়। পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
তিনি আরও বলেন, “পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আমি ব্যক্তিগত প্রয়োজনে সিএনজি স্ট্যান্ডে গেলে মাসুদ আমার উপর আক্রমণ চালায়। বিএনপির নেতা-কর্মীরা খবর পেয়ে আমাকে উদ্ধার করেন। অথচ হামলার ভিডিও ফুটেজ না দেখিয়ে একটি পক্ষ উল্টো আমাকে জড়িয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে।”
আব্দুর রহমান অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজকে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্য করা হচ্ছে। কিছু ফেসবুক আইডিতে যাচাই না করে সেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, কিন্তু কোন মূল গণমাধ্যমে তা প্রচার বা প্রকাশ করেনি। এতে প্রমাণীত হয় একটি চক্র আমাকে তথা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে ।
এসময় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহবায়ক আমীর হামজা, সেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জামান, এসাময় আরো উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক, শ্রমিক দলের সভাপতি মো. মিজানু রহমান, সাটুরিয়া যুবদলের অন্যতম নেতা নজরুলম ইসলাম ফরিদ, উজ্জল তালুকদার, অ্যাডভোকেট মেহেদী হাসান বাদল, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের শেষাংশে বিএননির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের এবং দেশবাসীর প্রতি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker