মানিকগঞ্জ প্রতিনিধি
শিক্ষার সাথে সংস্কৃতি জীবনে আনে সুস্থিতি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬
জাতীয় পর্যায়ে “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি)”তে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট(এনপিআই) মানিকগঞ্জের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।
২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার এর নিকট হতে সন্মাননা ক্রেস্ট, পদক ও সনদ গ্রহণ করেন।

এই সময় স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।