শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে , আফরোজা খানম রিতা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষের প্রতি ভালোবাসা অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে—তারা ধানের শীষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে।”
তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যদি কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের ওপর জুলুম, হয়রানি বা কষ্ট করে থাকে, তবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারী) মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন আফরোজা খানম রিতা। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে এবং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, “জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের সঙ্গে প্রতারণা নয়, বরং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির এই আন্দোলন ও সংগ্রাম।”
পথসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও মানবিক আচরণ করতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker