শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার

সাটুরিয়া( মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ওই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দক্ষিণ বেংরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ধর্ষন চেষ্টাকারী ওই ৬৫ বছরের বৃদ্ধা আব্দুল হামিদ মোল্লা একই গ্রামের বাসিন্দা । তারা পাড়াপ্রতিবেশী হিসেবে দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছেন। অপর দিকে ভিকটিম ওই শিশু স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। এ পৈচাশিক ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী ছাত্রীর দাদী জানান, পানি খাইতে চাইলে আমার নাতনি গ্লাসে করে ওই লম্পট হামিদ মোল্লার কাছে পানি নিয়ে গেলে হাত ধরে টান দিয়ে দরজা আটকিয়ে নাতিকে ধর্ষণ চেষ্টা চালায়। আমরা ওই লম্পট এর দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে । আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker