শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৮ শতাধিক হ্যালোবাইক নিয়ে ধানের শীষের পক্ষে শ্রমজীবি মানুষের গণমিছিল

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণা ততই উৎসবে পরিনত হচ্ছে। মানিকগঞ্জ -৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে সাটুরিয়ায় ধানের শীষের শ্রমজীবি মানুষ নিজ উদ্দ্যেগে প্রায় ৮ শতাধিক হ্যালোবাইক নিয়ে ধানের শীষের বিশাল মিছিল বের করে। এই শ্রমজীবি মানুষের সঙ্গে হরগজ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন। মিছিলটি হরগজ থেকে সাটুরিয়া বাজার হয়ে দরগ্রাম শিমুলিয়া,তিল্লি ও ফুকুরহাটি কান্দাপাড়া বাজার হয়ে হরগজ এসে শেষ হয়।

এসব হ্যালোবাইকে পুরুষের পাশাপাশি নারীরাও কম ছিল না। তাদের প্রত্যেকের হাতে ছিল ধানের শীষের লিফলেট। সবার কণ্ঠে ছিল ধানের শীষের শ্লোগান। এদিকে এত বড় শা ডাউন দেখে সড়কের দুপাশে উৎসুক জনতা তাদের হাত নেড়ে উৎসাহ যোগায়।

গত শনিবার সকালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. বশির উদ্দিন ঠান্ডুর ছেলে মেহেদী হাসান আরিফের নের্তৃত্বে কয়েক হাজার কৃষক শ্রমিক ও শ্রমজীবি মানুষ ধানের শীষের শো ডাউনে অংশ নেয়।

গণ মিছিলের একাংশ।

কথা হয় হ্যালোবাইক চালক মো. রিজবীর সঙ্গে, তিনি বলেন আমরা শ্রমজীবি মানুষ। আমরা নিজ উদ্দ্যোগে শনিবার সারাদিন ধানের শীষের মিছিলের জন্য হরগজ, শিমুলিয়া, কান্দাপাড়া ও সাটুরিয়ার হ্যালোবাইকের মালিকরা ধানের শীষের পক্ষে একটি বড় শো ডাউন করার সিদ্ধান্ত নেয়। প্রতিটি হ্যালোবাইকে ৬ থেকে ৮ জন ধানের শীষের সমর্থকদের নিয়ে উজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিন করি। আমরা একদিনের শ্রম ধানের শীষের পক্ষে দিয়ে দিয়েছি।

এ বিষয়ে বিএনপির নেতা ও সাবেক সাটুরিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক বলেন, চারিদিকে ধানের শীষের জোয়ার বইছে। অতস্ফূর্ত ভাবে শ্রমজীবি মানুষরা ঘর থেকে বের হয়ে ধানের শীষের মিছিলে অংশ নিয়েছে। এতেই প্রমাণ করে মানিকগঞ্জ -৩ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই বলে তিনি জানান।


সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদি হাসান বাদল বলেন, আজকের শ্রমজীবি মানুষের গণমিছিল প্রমাণ করে সাধারণ মানুষ মরহুম খালেদা জিয়া ও তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে কতো ভালোবাসে। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।
এ প্রসঙ্গে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, হরগজ এলাকা থেকে যেভাবে শ্রমজীবি মানুষ ধানের শীষের পক্ষে গণমিছিল বের করে প্রমান করে দিয়েছে,তারা ধানের শীষকে কত ভালোবাসে। আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন সাটুরিয়াবাসীকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker