নিজস্ব প্রতিবেদক,
মানিকগঞ্জের সাটুরিয়ায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহর বারোটা এক মিনিটে শহীদ বেদীতে পুস্পস্তপক অর্পনের মাধ্যমে দিবসটি পালন শুরু হয়।

প্রথমে সাটুরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, সাটুরিয়া থানা,আনসার ও বিডিপি অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,অফিসার্স ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপি’র অন্যান্য অঙ্গ সংগঠন ও সাটুরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয় কর্মকর্তা জেসমিন আক্তার এর সঞ্চালনায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা,উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।