শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করল উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৯ বার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৩৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৭৬ কেজি খেজুর বিতরণের কাজ শুরু হয়েছে। ​সৌদি সরকারের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ।

​বুধবার(১১,মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানা ও মাদ্রাসা প্রধানদের হাতে খেজুর তুলে দিয়ে বিতরণের কাজ শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।
এ সময় তিনি বলেন, “সরকার সবসময় ধর্মীয় ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সৌদি আরবের দেওয়া এই উপহার এতিম শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের।”

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ জানান,উপজেলার ৩৯টি এতিমখানা ও মাদ্রাসার ১৭৪৪ জন শিক্ষার্থীদের মাঝে ১৭৬ কেজি খেজুর প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী আনুপাতিক হারে বণ্টন করা হবে। বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker