রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

বিদ্যালয়ের জায়গায় বসা ছাগলের হাট উচ্ছেদ করলেন সাটুরিয়ার ইউএনও

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

​মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি বিদ্যালয়ের যায়গা দখল করে অবৈধভাবে বসানো ছাগলের হাট উচ্ছেদ করেছে সাটুরিয়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন অভিযান চালিয়ে এই হাটটি বন্ধ করে দেন।এই সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা উপস্থিত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে প্রভাবশালী একটি চক্র নিয়মিত ছাগলের হাট বসিয়ে আসছিল। এতে পার্শ্ববর্তী সড়কেসহ সাটুরিয়া স্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা ।বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার দুপুরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে হাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।ভবিষ্যতে বিদ্যালয়ের জায়গায় এ ধরনের কোনো বাজার না বসানোর জন্য সংশ্লিষ্টদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইকবাল হোসেন সাংবাদিকদের জানান:এটি
​”শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ হাটের জন্য নয়।এই হাটের কারণে পার্শ্ববর্তী সড়কসহ সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। তাই এই ছাগলের হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে।পুনরায় অবৈধভাবে সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

​জনমনে স্বস্তি:
বিদ্যালয়ের জায়গায় পশুর হাট উচ্ছেদের এই সংবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker