শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের ইতি: দৌলতপুরে পুলিশ সদস্য মফিজুর রহমানকে রাজকীয় বিদায় দৌলতপুরে নদীভাঙন তীব্র: ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু পরিবার, হুমকির মুখে স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা মানিকগঞ্জে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা পেশাজীবী দলের শ্রদ্ধা ও কবর জিয়ারত ​”পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার”​সাটুরিয়ার ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মানিকগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন: পিবিআইয়ের হাতে প্রধান আসামি গ্রেফতার দেশীয় মাছ রক্ষায় সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস সাটুরিয়ায় ঘুমন্ত যুবকের শরীরে এসিড নিক্ষেপ, তালাকপ্রাপ্ত স্ত্রীসহ অভিযুক্ত ৪ শিবালয়ে বন্ধ ফ্লাওয়ার মিল দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মালিকের কারাদণ্ড ও একাধিক মামলা

সাটুরিয়ায় অফিসার্স ক্লাবের ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৩ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:31facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: Beauty ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫,মার্চ) সাটুরিয়া অফিসার্স ক্লাবে ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ মাসুদুর রহমান।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন বলেন,​”পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। অফিসার্স ক্লাবের এই আয়োজন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করবে। পাশাপাশি যারা বিদায় নিচ্ছেন, তাদের কর্মজীবনের নতুন পথচলা শুভ হোক এই কামনা করি।”

​বিদায়ী কর্মকর্তারাও তাদের বক্তব্যে সাটুরিয়ায় কর্মরত থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বিদায়ী কর্মকর্তাদের হাতে ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি এস কে সাইকা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, লেডিস ক্লাবের সেক্রেটারি রুমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 RupkothaTV
Designed & Maintained by PSDCooker